হাওড়ায় তৃণমূলে যোগ 1000 ভাজপা সিপিএম সমর্থকের - The News Lion

হাওড়ায় তৃণমূলে যোগ 1000 ভাজপা সিপিএম সমর্থকের

 


দি নিউজ লায়ন;    বিধানসভা ভোটের আগে হাওড়ায় শক্তিবৃদ্ধি হলো তৃণমূলের। বিভিন্ন দল থেকে কয়েক হাজার কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় বলেন, স্বতঃস্ফূর্ত ভাবে এরা তৃণমূলে যোগ দিয়েছেন। ভোটের মুখে হাওড়ায় ভাজপা, সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থক এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।


 বৃহস্পতিবার বিকেলে শিবপুর কাজীপাড়া দীনবন্ধু কলেজ সংলগ্ন এলাকায় ৪০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এক সভায় এদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়। তৃণমূলের দাবি, এদিন বিজেপি, সিপিএম, আইএসএফ, মিম প্রমুখ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ প্রায় সাড়ে তিন হাজার কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। 


রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এদিন এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় তৃণমূলের তরফ থেকে। তৃণমূলে যোগ দেয়া নেতাকর্মীরা জানান যেভাবে মমতার নেতৃত্বে বাংলার উন্নয়ন হচ্ছে এবং প্রতিটি সরকারি প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে তাতে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূলে যোগ দেন একই সঙ্গে যেভাবে কেন্দ্রে মোদি সরকার একের পর এক জনবিরোধী নীতি নিয়ে তার প্রতিবাদ করতেই তারা চান বাংলা তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হন মমতা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.